ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাধবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া ও মীরনগর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের ফয়সল মিয়ার প্রতিবন্ধী ছেলে হাসান মিয়া (৮) দুপুরে অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে মারা যায়। পরে লোকজন পুকুরে লাশ দেখে উদ্ধার করে। অপর দিকে একই দিন দুপুরে আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের ইউনুছ মিয়ার কন্যা মরিয়ম আক্তার বাবুনী (২) পানিতে পড়ে মারা যায়। মরিয়ম আক্তার বাবুনী বাড়ির সকলের অগোচরে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। পরে ডুবাতে লাশ ভেসে উঠলে উদ্ধার করা হয়। মাধবপুর থানার ওসি মো. আ. রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। একই দিনে একই ইউনিয়নে দুই শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ads
ads
ads

Our Facebook Page

↑